খুলনায় বাজারে পরিবহন শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৫ মার্চ ২০২৬

খুলনায় বাজারে রূপসা-বাগেরহাট আন্তঃজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম বিল্লাহ রাত আনুমানিক সোয়া নয়টার দিকে ডাকবাংলা মোড় এলাকায় বাজারে গেলে পাঁচ সদস্যের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় মাসুম বিল্লাহর শরীরে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনায় বাজারে পরিবহন শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, ঘটনার সময় ডাকবাংলা মোড়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা অশোক ঘোষ নামে একজনকে আটক করেন। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়ি অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।