কুমিল্লায় ইচ্ছামতো দামে ডিম বিক্রি, ৫ প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৮ আগস্ট ২০২২
কুমিল্লায় ডিমের দোকানে ভোক্তা অধিকারের অভিযান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে সারাদেশে হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এর মধ্যে গত কয়েকদিন ধরে কুমিল্লায় লাফিয়ে বাড়ছে ডিমের দামও। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে ডিম ও ব্রয়লার মুরগির বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ইচ্ছামতো দামে ডিম বিক্রি ও মূল্যতালিকা জনসম্মুখে প্রদর্শন না করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, নিত্যপণ্যের দামে অস্থিরতার বাজারের খবরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর নিউমার্কেট ও রাজগঞ্জ বাজারের ডিম-মুরগির বাজারে তদারকি অভিযান চালানো হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করা, ইচ্ছামতো দামে ডিম বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা আদায় করা প্রতিষ্ঠানের মধ্যে নিউমার্কেট এলাকার রফিক স্টোরকে পাঁচ হাজার টাকা, বাবুল স্টোরকে তিন হাজার, নিউমার্কেট এলাকার ভাই ভাই ব্রয়লার হাউজকে পাঁচ হাজার, রাজগঞ্জের রেজ্জাক ব্রয়লার হাউজকে তিন হাজার এবং হাশেম পোলট্রিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে কুমিল্লা সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু সাঈম ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আছাদুল ইসলাম।

জাহিদ পাটোয়ারী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।