কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদুর রহমান (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৬ সেপ্টম্বের) দুপুরে কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাসুদুর রহমান কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

jagonews24

মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মাসুদুর রহমানকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন মাসুদুর।

তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।