রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:১৪ পিএম, ২২ নভেম্বর ২০২২

রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাদিম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হত্যা মামলায় নাদিম মোস্তফার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই জেলা ডিবি পুলিশ দুপুর ১২টার দিকে শহরের পাঠানপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি পুঠিয়ার বানেশ্বরে মজির উদ্দীন হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় গত মার্চে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান নাদিম মোস্তফা। তবে উচ্চ আদালত তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি হাজিরা দেননি। ওই মামলায় পুলিশ গ্রেফতার করেছে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।