বেকারি পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ, জরিমানা এক লাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০১ পিএম, ২২ নভেম্বর ২০২২
বেকারিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেকারি পণ্যে গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ার অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকায় ‘আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসের’ স্বত্বাধিকারী আবুল ইসলাম চৌধুরীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান জাগো নিউজকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আল-মদিনা বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি এবং গরুর চামড়ায় ব্যবহৃত লবণ দেওয়ায় প্রতিষ্ঠানের মালিক আবুল ইসলাম চৌধুরীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


জাহিদ পাটোয়ারী/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।