সিদ্ধিরগঞ্জে ৪ দোকানির জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার অর্থ জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে চিটাগাংরোডস্থ কয়েকটি মার্কেট ও সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।

সিদ্ধিরগঞ্জে ৪ দোকানির জরিমানা

জানা গেছে, অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না থাকায় মনির স্টোর, মৌলিক স্টোরসহ চার প্রতিষ্ঠানকে নগদ সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কার্যক্রমে সতর্ক করা হয়েছে।

মো. আকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।