গাজীপুরে উচ্ছেদ হলো ৫ ইটভাটা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে পরিবেশন অধিদপ্তর। বুধবার (২১ ডিসেম্বর) অভিযান চালিয়ে ৫ ইটভাটা মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৫টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর বিভিন্ন ধরা ভঙ্গ করায় সর্বমোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে বাঘুন এলাকার মেসার্স এসকেএস ব্রিকসের স্বত্তাধিকারী সাইফুল্লাহ পালোয়ানকে ৩ লাখ টাকা, মেসার্স আরএফএস ব্রিকসের স্বত্তাধিকারী রমিজ উদ্দিনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া কালিগঞ্জ উপজেলার কাওরাইদ এলাকার মেসার্স বিআরএম ব্রিকস, জামালপুর এলাকার মেসার্স এমএইচএ ব্রিকস এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এবং পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমিন ভুইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নয়ন মিয়া বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

আমিনুল ইসলাম/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।