হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক
হেলিকপ্টারে চড়ে বিয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করলেন কুমিল্লার বরুড়া উপজেলার প্রবাসী আবদেল মাহিন। শুক্রবার (২৩ ডিসেম্বর) জেলার আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা গ্রামের ব্যবসায়ী খোরশেদ আলমের মেয়ে জান্নাতুল বাকী তানজিনাকে বউ করে নিয়ে আসেন তিনি।
মাহিন উপজেলার বরুড়া আড্ডা ইউনিয়নের পশ্চিম অশ্বদিয়া মুন্সী বাড়ির মৃত তাজুল ইসলাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, আবদেল মাহিন সুইজারল্যান্ড প্রবাসী। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। তাই নিজের স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করেন তিনি। নব দম্পতিকে একনজর দেখতে অশ্বদিয়া ও ধনুয়াখলা এলাকায় হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেন।
এ বিষয়ে আবদেল মাহিন জাগো নিউজকে বলেন, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। আজ আমার সে ইচ্ছে পূরণ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম