ঘন কুয়াশায় সৈয়দপুরে নামতে না পেরে ঢাকায় ফিরলো ২ ফ্লাইট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ২৪ ডিসেম্বর ২০২২

নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরে হটাৎ কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ার লাইন্সের দুইটি ফ্লাইট।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় ফ্লাইট দুইটি ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে যায়। পরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে না পেড়ে দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে ফের ঢাকায় ফিরে আসে।

Airport-3.jpg

এতে ঢাকাগামী প্রায় শতাধিক যাত্রীর যাত্রা বাতিল হয় এবং ঢাকা থেকে যাওয়া যাত্রীদের পুনরায় ফিরে যেতে হয় বলে জানা গেছে।

সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৮টা ও ৯টার ফ্লাইট এসে কুয়াশার জন্য অবতরণ করতে পারেনি। সন্ধ্যার পর হটাৎ কুয়াশা বেড়ে গিয়ে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় এমনটি হয়েছে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।