বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মারা গেছেন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১২ মার্চ ২০২৩

কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার (১১ মার্চ) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন অধ্যক্ষ রুহুল আমিন। জড়িত ছিলেন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে। পরে ন্যাপে (মোজাফফর) যোগ দেন। ১৯৭১ সালে ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের গড়া দলের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন।

রোববার (১২ মার্চ) বাদ জোহর বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের শোভারামপুর গ্রামে জানাজার পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।