নকল প্রসাধনী বিক্রি, বগুড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০৩ এপ্রিল ২০২৩

বগুড়ায় অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধদিপ্তর এ অভিযান চালায়।

সংস্থাটির বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদকে সামনে রেখে বগুড়া শহরের নিউমার্কেট ও চুড়িপট্টিতে প্রসাধনীর দোকনগুলোতে অভিযান চালানো হয়। এসময় নিউমার্কেটের শাহ বিপনিকে অনুমোদনহীন প্রসাধনী বিক্রির দায়ে ২০ হাজার ও চুড়িপট্টিতে মা স্টোরকে নকল প্রসাধনী বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুইটির স্বত্তাধীকারি জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।