নওগাঁয় মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানে জরিমানা
পণ্যের মূল্যতালিকা না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে শহরের আনন্দ নগর ও সবজি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কিছু প্রতিষ্ঠানে মোড়কজাত পণ্যের গায়ে মূল্য না থাকা এবং দোকানে পণ্যের মূল্যতালিকা পাওয়া যায়নি। এসব অপরাধে আনন্দ নগর এলাকায় লাকি লাচ্ছা সেমাই কারখানায় ১০ হাজার টাকা এবং সবজি বাজার এলাকায় ভাই ভাই স্টোর দুই হাজার টাকা ও তাজু ভ্যারাইটিজ স্টোরে দুই হাজার টাকাসহ জরিমানা করা হয়।
আব্বাস আলী/আরএইচ/জেআইএম