নওগাঁয় হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৩

নওগাঁয় আনোয়ার হোসেন বাবু (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আনোয়ার হোসেন মাদক মামলার আসামি ছিলেন।

তিনি নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর সরদারপাড়া এলাকার বাসিন্দা।

জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বলেন, নিহত আনোয়ার হোসেন একটি মাদক মামলার আসামি। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে কারাগারে আসেন। আগে থেকে তার হাইপারটেনশন ও ডায়বেটিস ছিল। শুক্রবার ভোরে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।