কুমিল্লায় গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৯ মে ২০২৩

কুমিল্লার বরুড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি পিকআপসহ চারটি গরু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) রাতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মো. নুরুল ইসলাম শাহিন (৩১), মো. জামাল হোসেন (৩৫), মোবারক হোসেন (৩৬), মো. বাদল মিয়া (৫৬) ও মো. ইয়াছিন (৪৪)।

Comilla-(2).jpg

আরও পড়ুন: বাবা-ছেলেসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

ফিরোজ আহমেদ জানান, ১ মে উপজেলার জয়কামতা গ্রামের আব্দুল মালেকের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরি হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বরুড়া থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা, আদর্শ সদর উপজেলার দিদার মার্কেট ও চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যমতে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও চারটি গরু উদ্ধার করা হয়।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।