মজিবুর রহমান মঞ্জু

কঠিন সময়কে স্মরণ করে মানুষের প্রতি সহমর্মী হোন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা স্পষ্ট করে বলছি যে পুরোনো চিন্তাভাবনা বাদ দিয়ে যে কঠিন সময় আপনারা অতিক্রম করছেন সেটাকে স্মরণ করে মানুষের প্রতি সহমর্মী হোন, একদলীয় চিন্তা বাদ দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফেনীতে দলীয় আয়োজনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল তিনি এসব কথা বলেন। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের রয়েল স্যালমন রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ফেনীতে যে সমস্ত নির্যাতন, নিপীড়ন হয়েছে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। অন্যথায় আমরা অতীতে যত ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে সংগ্রাম করেছি আমরা সেটা অব্যাহত রাখবো।

তিনি আরও বলেন, নির্বাচনে যারা আমাদের জন্য কাজ করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয়ভাবে আমাদের যে অবস্থান আছে সেটা যদি আমরা ধরে রাখি তাহলে আমাদের গুরুত্বটা এখানে বাড়বে। কিন্তু দল যদি শক্তিশালী না হয় তাহলে আগের অবস্থানই থাকবে। আমাদের দলকে শক্তিশালী ও মজবুত করতে হবে। দলকে এগিয়ে নিতে হবে।

এসময় এবি পার্টির ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, এবি পার্টির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম সদস্য সচিব রিজওয়ানুল খায়ের প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।