কুমিল্লায় সংঘর্ষ, ককটেল উদ্ধার


প্রকাশিত: ০৪:০৫ এএম, ৩১ মার্চ ২০১৬

কুমিল্লার বরুড়ায় আধ্রা ইউপির পেরপেটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মঞ্জুর হোসেনের বাড়ি থেকে ২৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বড় ছেলে হাছান জামিলসহ ১৬ জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, একই উপজেলার ৩ নং খোশবাস ইউপির আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ওই কেন্দ্রে থাকা পুলিশের পরিদর্শক আসলাম শিকদার জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আ.লীগের প্রার্থী নাজমুল হাছান ও জাপার প্রার্থী শাহ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

তিনি জানান, পুলিশের শক্ত অবস্থানের কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

অপরদিকে, সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর দক্ষিণের পশ্চিম জোর কাননের কালিকাপুর মাদরাসা কেন্দ্রে আ.লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ওই কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও ফাঁকা গুলি ছুঁড়ে। এ কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।  

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।