বৈধ কাগজ না থাকায় তেল নিতে আসা ৯ মোটরসাইকেল চালককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসা ৯ মোটরসাইকেলচালককে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত বালিয়াকান্দি ভাই ভাই ফি‌লিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তবে ৯ জন মোটরসাইকেল চালক বৈধ কাজগপত্র দেখাতে পারেননি। এজন্য তাদের ৫০০ টাকা করে মোট সাড়ে চার হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। এসময় বৈধ কাগজপত্র না থাকায় অনেক মোটরসাইকেল চালক তেল না নিয়েই দ্রুত পেট্রোল পাম্প ত্যাগ করেন।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এসব তথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।