যশোরে ২টি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত, আটক ২


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ৩১ মার্চ ২০১৬

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২টি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। এ সময় একজন সহকারী প্রিসাইডিং অফিসারসহ ২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চুড়ামনকাটি ইউনিয়নের রিটার্নিংনঅফিসার ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম জানান, চুড়ামনকাটি ইউনিয়নের চুড়ামনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে সিল মারার চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই কাজে সহযোগিতা করার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার আকবর আলী ও মেম্বার প্রার্থী শুকুর আলীর পোলিং এজেন্ট মোহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।