রাজশাহীতে বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১২:০৯ এএম, ২০ নভেম্বর ২০২৩

রাজশাহীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার (১৯ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকায় এ অগ্নিসংযোগ করা হয়।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহীর তাহেরপুর এলাকায় অজ্ঞাত দুই দুষ্কৃতিকারী বাসটি পেট্রোল বোমা ছুড়ে মারে। মুহূর্তে আগুন ধরে যায় বাসটিতে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও বলেন, দুষ্কৃতিকারীদের ধরা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সাখাওয়াত হোসেন/এসজে/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।