মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৩

ঠাকুরগাঁওয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামে এক ছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ভূল্লী বগুলাডাঙ্গী থেকে গড়েয়া যাওয়ার পথে তুরুকপথা এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত ফারুক হোসেন গড়েয়া বদাপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে। সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদ্যুৎ কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বিদ্যুৎ কুমার মজুমদার বলেন, দুপুরে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে তুরুকপথা এলাকায় অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ফারুকের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

তানভীর হাসান তানু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।