সৈকতে ফুটবল খেলার সময় পর্যটকের মৃত্যু


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০১৬

কক্সবাজার সমুদ্র সৈকতে ফুটবল খেলার সময় হার্ট অ্যাটাকে হাবিবুর রহমান মুন্না (৩৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে লাবণী পয়েন্ট সৈকতে ফুটবল খেলার সময় তিনি মারা যান।

নিহত পর্যটক হাবিবুর রহমান মুন্না চূয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মৃত অলি আহমদের ছেলে।

কক্সবাজার সমুদ্র সৈকতের রবি লাইফ গার্ডের ইনচার্জ সৈয়দ নূর জানান, হাবিবুর রহমান মুন্না সপরিবারে কক্সবাজারে বেড়াতে আসেন। তাদের সঙ্গে ছিলেন আরো কয়েকটি প্রতিবেশী পরিবার। শুক্রবার দুপুরে তারা লাবণী পয়েন্ট সৈকতে ফুটবল খেলায় মেতে ওঠেন। এক পর্যায়ে দুপুর সোয়া ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন মুন্না। এসময় তিনি মাটিতে ঢলে পড়লে লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে। বিনা ময়না তদন্তে দাফনের জন্য তার আত্মীয়স্বজনেরা প্রশাসনের কাছে আবেদন করেছেন।

সায়ীদ আলমগীর/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।