৮৫ কেজির বাঘাইড় এক লাখ ১০ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০২ ডিসেম্বর ২০২৩

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মো. মহুবর রহমান (৩৮) নামের এক জেলের জালে ৮৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। শনিবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাজিয়ার চর এলাকায় জেলে মহুবর রহমানের হাতে মাছটি ধরা পড়ে।

পরে মহুবর রহমান বাঘাইড়টি বিক্রির জন্য হাতিয়া ইউনিয়নের মাছ ব্যবসায়ী মন্টু মিয়ার কাছে নিয়ে যান। সেখানে মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে।

আরও পড়ুন: পদ্মায় পাওয়া ২৬ কেজির বাঘাইড় ২৮ হাজারে বিক্রি

মাছ ব্যবসায়ী মন্টু মিয়া জানান, মাছটি এক লাখ দুই হাজার টাকা দিয়ে জেলে কাছ থেকে কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে এক লাখ ১০ হাজার টাকায় বিক্রি করি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে বর্তমানে ব্রহ্মপুত্র নদে ছোট-বড় বিভিন্ন সাইজের বাঘাইড় ধরা পড়ছে বলে শুনেছি।

ফজলুল করিম ফারাজী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।