তনু হত্যার প্রতিবাদে আসকের মানববন্ধন


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০২ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শনিবার সকালে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইন সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) গাজীপুর জেলা শাখার উদ্যোগে শহরের রাজবাড়ি সড়কে এ মানববন্ধন করা হয়। ওই কর্মসূচিতে আসকের সদস্য ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

আসকের সভাপতি এমএ ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আসাদুল্লঅহ বাদল, প্রিন্সিপাল হুমায়ুন কবীর, জুলহাস উদ্দিন, আব্দুল মালেক, কামরুজ্জামান, অ্যাড. কামাল হোসেন, সেলিম মিয়া প্রমুখ।

বক্তারা অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
                    
আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।