কক্সবাজারে বাসচাপায় প্রাণ গেল শিশুর


প্রকাশিত: ১০:২৯ এএম, ০২ এপ্রিল ২০১৬

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় আরাফাত উদ্দিন ফাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফাহিম সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা এলাকার মাওলানা নুরুল আবছারের ছেলে এবং হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

নিহতের মা লায়লা বেগম জানান, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী সৌদি পরিবহনের (বাস নং-৬৯৭) একটি বাস ছেলেকে ধাক্কা দেয়। এরপর তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, হাসপাতালের পৌঁছার আগেই শিশুটির মারা যায়। শিশুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয় জনতা সৌদি পরিবহনের ওই বাসটি আটক করে। এসময় চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ এসে বাসটি থানা হেফাজতে নেয়।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শাহাজান জানান, খবর পেয়ে লিংকরোড় থেকে জনগণের হাতে জব্দকৃত বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।