চাকলাদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আ.লীগের সমাবেশ


প্রকাশিত: ০২:১৩ পিএম, ০২ এপ্রিল ২০১৬

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পীযুষকান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ, পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, অ্যাড. আলী রায়হান, মীর জহুরুল ইসলাম, একেএম খয়রাত হোসেন, মোফাজ্জেল হোসেন খসরু, মোশাররফ হোসেন, আব্দুল কাদির, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নূরজাহান ইসলাম নীরা, আওয়ামী লীগ নেতা শেখ রোকেয়া পারভীন ডলি, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, মাহমুদ হাসান বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।

jessore

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জেলা আওয়ামী লীগের কান্ডারি শাহীন চাকলাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ষড়যন্ত্র অব্যাহত। সেই ষড়যন্ত্রে অংশ হিসাবেই পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, বিএনপি-জামায়াত জোটের আমল থেকে অত্যাচার-নির্যাতন সহ্য করে দলকে সুসংগঠিত করা এই নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহার না হলে তারা তীব্র আন্দোলন গড়ে তুলবেন।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।