টেকনাফে ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ


প্রকাশিত: ০৭:০৫ এএম, ০৪ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ১০টার দিকে কায়রুখখালি খালের সামনে নাফ নদীর সীমানা থেকে এ সকল ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সীমান্ত দিয়ে ইয়াবা প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই স্থানে অভিযান চালায়। বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।