চতুর্থবারের মতো এমপি হলেন টিপু মুনশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৭ জানুয়ারি ২০২৪
ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি পেয়েছেন এক লাখ ২১ হাজার ৬২২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা সেলিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

এ আসনে মোট ভোটার চার লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এরমধ্যে নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ দুই লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পরবর্তী সময়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।

জিতু কবীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।