পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ১


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৮ এপ্রিল ২০১৬
প্রতীকী ছবি

রাজাশাহীর পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় জেবর আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বেলপুকুরের ভড়ুয়াপাড়া রেলক্রসিংয়ের পাশ থেকে পুঠিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তিনি বেলপুকুর জাগিরপাড়া এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে। রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাবে না। রাজশাহী জিআরপি পুলিশকে খবর দেয়া হয়েছে। তাদের মাধ্যমে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

শাহরিয়ার অনতু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।