কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি রাফি সম্পাদক পিয়াস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৯ মার্চ ২০২৪

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির সভাপতি হিসেবে মিনহাদুল হাসান রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসরাফিল পিয়াসের নাম ঘোষণা করা হয়।

সোমবার (১৮ মার্চ) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কুমিল্লার ১০টি উপজেলা নিয়ে গঠিত হয় সাংগঠনিক জেলা। এর মধ্যে রয়েছে চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, লালমাই, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।