শিবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে প্রিয়াঙ্কা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার তর্ত্তিপুর ষষ্মানঘাটে মরাপাগলা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত প্রিয়াঙ্কা উপজেলার রানিহাটি ইউনিয়নের কামারপাড়া গ্রামের রূপ কুমারের মেয়ে।

প্রিয়াংকার চাচা নিশিত কুমার জানান, আমাদের একটি ধর্মীয় উৎসবে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তর্ত্তিপুর শ্মশান ঘাটে গোসলে যায় প্রিয়াঙ্কা। পানিতে নামার কিছুক্ষণ পরেই নদীতে তলিয়ে যায় সে। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজি পর তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার কাদেরী কিবরিয়া জাগো নিউজকে জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় খবর পেলাম মরদেহ পাওয়া গেছে। মরদেহ স্বজনদের কাছেই রয়েছে বলে জেনেছি।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।