চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে ছাই ৮০ বিঘা পানের বরজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১১:১৫ পিএম, ০১ মে ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুর গ্রামের ধাবগাড়ি মাঠে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, আনুমানিক রাত ৮টায় কে বা কারা পান বরজে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৮০ থেকে ৯০ বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে। এখনো (রাত ১০টা পর্যন্ত) আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পাশাপাশি গ্রামবাসীও সহযোগিতা করছেন।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্য হাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পারি, রাত ৮টায় আগুন লাগে পান বরজে। আগুন নিয়ন্ত্রণে আলমডাঙ্গা ও ঝিনাইদহের হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

আলমডাঙ্গা ফায়ার স্টেশনের লিডার আবুল হাসান মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।