কুমিল্লায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৩ মে ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৩ মে) ভোরে নগরীর শাসনগাছা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, চৌদ্দগ্রামের শিলরী গ্রামের তাজুল ইসলামের ছেলে খন্দকার মফিজুর রহমান (৫২) ও আলকরা গ্রামের নজির আহম্মদের ছেলে রেজাউল করিম বাবলু (৪২)।

আরও পড়ুন

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মাহমুদুল হাসান জানান, ২০১৬ সালের ৮ জানুয়ারি রাতে চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জামালের বড় বোন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। রোববার দুপুরে কুমিল্লা আদালতে ওই মামলার রায় ঘোষণা করেন। ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

খন্দকার মফিজুর রহমান ও রেজাউল করিম বাবলু মৃত্যুদণ্ডপ্রোপ্ত আসামি। সাজা থেকে বাঁচতে পালানোর সময় ভোরে তারা র‌্যাবের হাতে গ্রেফতার হন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।