চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৩ এপ্রিল ২০২৬
রোববার (১২ এপ্রিল) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করে বিজিবি/ ছবি: জাগো নিউজ

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ডিজেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রোববার (১২ এপ্রিল) রাতে দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার (১২ এপ্রিল) রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি করা হচ্ছিল। রাতে এক ব্যক্তি ভ্যানে একটি ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।

তিনি আরও বলেণ, ভারতে পাচারের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় ডিজেল নেওয়া হচ্ছিল। বিজিবির সতর্কতার কারণে পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

হুসাইন মালিক/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।