মিয়ানমারের ২৭ নাগরিককে আটকের পর দেশে ফেরত


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০১৬

কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আবারো ২৭ মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মানবিক সহায়তার পর বিকেলে তাদেরকে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্র ও ঘুমধুম বিওপি সদস্যরা বুধবার সকাল ও দুপরে পৃথক সময়ে অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করেন।

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহলদানকালে এসব রোহিঙ্গাকে আটক করেন। আটকদের মানবিক সেবা দিয়ে বুধবার বিকেলে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।

চলতি এপ্রিল মাসে এ পর্যন্ত ৩৪৭ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে উল্লেখ করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।