জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করতে হবে


প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২০ এপ্রিল ২০১৬

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সংগ্রামে মহাজোটের নেতৃত্বে ধর্মীয় জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী, দুর্নীতি, দখলবাজি বন্ধ করা, পতিত বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জাতীয় ঐক্য গড়তে হবে।

বুধবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউজে জাসদ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়িকা আফরোজা হক রীনা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জাসদ সাধারণ সম্পাদক অ্যাড. আবুল কালা আজাদ, অলক ভট্টাচার্য, শহর জাসদ সভাপতি মোহাম্মদ হোসেন মাসু, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, অ্যড. আব্দুস শুক্কুর, অ্যাড. রফিক উদ্দীন চৌধুরী এপিপি, দেবব্রত সেন দেবু, প্রবাল পাল, মিজানুর রহমান বাহাদুর, বিপ্লব বড়ুয়া, নসর আলী, পরিতোষ বড়ুয়া, ফরিদুল আলম, খোরশেদ আলম অদুদ, কফি আনোয়ার, অমিত বড়ুয়া, হাজী ইলিয়াস, মো. তৈয়ব, আব্দু রসিদ, আসরাফুল আলম নোমান, প্রদীপ দাশ, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক আবদুর রহমান ও কাইসার হামিদ প্রমুখ।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।