ওষুধ কোম্পানির গাড়ি থেকে ইয়াবা জব্দ : আটক ৩


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২১ এপ্রিল ২০১৬

কক্সবাজারের টেকনাফে ওষুধ বহনকারী গাড়ি থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় গাড়ির চালকসহ তিনজনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দমদমিয়া বিওপির চেকপোস্টে কক্সবাজারগামী ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির পিকআপ ভ্যান তল্লাশি চালিয়ে এসব ইয়াবাগুলো উদ্ধার করা হয়।  
 
আটকরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত সোলাইমানের ছেলে চালক নুরুল ইসলাম (২৮), উখিয়া  রাজা পালং এলাকার জালাল উদ্দিনের ছেলে মো. মানিক মিয়া (২৬) ও একই এলাকার আবুল হাসেমের ছেলে নুরুল আবছার (২৪)।

টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।