পঞ্চগড়ে বজ্রপাতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৪ জুন ২০২৪
ফাইল ছবি

পঞ্চগড়ে বজ্রপাতে শৈল বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ঘাগড়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাগড়াপাড়া গ্রামের জগেশ চন্দ্র রায়ের স্ত্রী শৈল বালা সকালে ঘুম থেকে উঠে গোসলের জন্য বাড়ির পেছনে টিউবওয়েলের কাছে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, বজ্রপাতে নিহতের ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হবে।

সফিকুল আলম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।