সহপাঠী মৃত্যুর বিচারের দাবিতে সড়ক অবরোধ
সড়ক দুর্ঘটনায় দুই সহপাঠীর মৃত্যুতে জড়িত দোষীদের বিচারের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জ কমার্স কলেজের শিক্ষার্থীরা। বুধবার নারায়ণগঞ্জ চাষাঢ়া গোলচত্বরে বিক্ষোভ মিছিল বের করে।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর আমানা গার্মেন্টসের সামনে মঙ্গলবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নারায়ণগঞ্জ কমার্স কলেজের ছাত্র আরাফাত হোসেন ও তার বন্ধু নাদিম সিয়ামের মৃত্যু হয়। এ ঘটনার জেরে বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কমার্স কলেজের ছাত্র-ছাত্রীরা চাষাঢ়া গোলচত্বরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় শাহ সিমেন্টের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, শিক্ষার্থীদের সড়ক অবরোধের সংবাদে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। মঙ্গলবারের দুর্ঘটনার পর পুলিশ গাড়ি চালক আলী আকবর সোহেলকে (৩২) গ্রেফতার করেছে বলেও জানান তারা।
সাহাদাত হোসেন/এফএ/এমএস