টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবাসহ যুবক আটক


প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৭ এপ্রিল ২০১৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদী সীমান্তে ৬ কোটি ৭২ লাখ টাকা মূল্যের ২ লাখ ২৪ হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি ইঞ্জিনচালিত ট্রলাসহ এক যুবককে আটক করা হয়। বুধবার সকালে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্র জানায়, নাফ নদীর ৩নং সুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার চালান পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার ভোরে বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির একটি বিশেষ টিম সেখানে অভিযানে যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার ফেলে নাফ নদীতে ঝাঁপিয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ট্রলারে তল্লাশি চালিয়ে দুইটি ইয়াবার বস্তা উদ্ধার করে। তা ব্যাটলিয়ান সদরে এনে খুলে গণনা করে ২ লাখ ৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১২ লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তারা।

অপরদিকে, একই দিন সকালে টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার গুরুপদের নেতৃত্বে জওয়ানরা নাফ নদী ৪নং সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করে।

আটক মো. হোসেন আহম্মদ(২০) টেকনাফ পৌর শহরের কুলালপাড়া এলাকার ইমাম হোসনের ছেলে। এসময় তার চার সহযোগী পালিয়ে যায় বলেও জানান তিনি।

ইয়াবাসহ আটক যুবককে থানায় হস্তান্তর করে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার মো ইদ্রিস আলী, একই ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মো. মোজাম্মেল, সাবরাং এলাকার মো. দেলোয়ার, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. আব্দুল্লাহকে আসামি করে মামলা করা হয়েছে।   

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।