নারায়ণগঞ্জে কিশোরীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৯ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বুড়িগঙ্গা নদীর শাখা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর ফকিরবাড়ি এলাকায় একটি খাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
ঘটনাস্থলে যাওয়া সদর মডেল থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, নিহত অজ্ঞাত কিশোরীর মুখে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পরনে ছিল লাল রঙ এর সালোয়ার কামিজ। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে ওইস্থানে লাশটি ফেলে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। আর ময়নাতদন্তের পর হত্যার আসল রহস্য নিশ্চিত হওয়া যাবে।

মো. শাহাদাত হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।