নারায়ণগঞ্জে ভ্যান থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০১ মে ২০১৬

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় একটি বেকারির ভ্যান থেকে ১৩ বোতল বিদেশি মদ ও ২১০ ক্যান বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় গ্রেফতার করা হয় ভ্যানচালক আব্দুল মজিদকে (৪৫)। তিনি শহরের পাইকপাড়া এলাকার ইনসার আলীর ছেলে।

রোববার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই হাশেমউদ্দিন ও এসআই ফরিদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি পুলিশের এসআই হাশেমউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালিরবাজার চারারগোপ এলাকার মাঝারের সামনে থেকে একটি বেকারির ভ্যান আটকের পর তল্লাসি চালিয়ে ১৩ বোতল বিদেশি মদ ও ২১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় ভ্যানটির চালক মজিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মজিদ জানিয়েছে তিনি দৈনিক ৪০০ টাকা রোজে কাজ করে। তাকে শুধু বস্তাগুলো শহরের ডিআইটিস্থ মিন্নত আলী মাঝারের সামনে পৌঁছে দিতে বলা হয়েছিল। এর বেশি কিছু কিছু জানেন না।

শাহাদাত/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।