রূপগঞ্জে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি আটক


প্রকাশিত: ০৩:৩১ এএম, ০২ মে ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি আহসান উল্লাহকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।  এ সময় তার কাছ থেকে একটি নিষিদ্ধ বই উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আহসান উল্লাহ দীর্ঘ দিন ধরে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। এছাড়া তার নেতৃত্বে সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আটক আহসান উল্লাহর বাড়ি উপজেলার ইছাখালী এলাকায়। তার বাবার নাম আবু সাইদ মিয়া।

মীর আব্দুল আলীম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।