গাজীপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন
৪ দফা দাবিতে গাজীপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভাওয়াল-রাজবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনের সুযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, সকল এটিআইতে শিক্ষাবৃত্তি প্রদান ও কৃষি ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদার অর্ন্তভূক্ত করার দাবি জানান। মানববন্ধনে এটিআই’র কয়েক’শ শিক্ষার্থী অংশ নেয়। পরে শিক্ষার্থীরা গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
আমিনুল ইসলাম/এসএস/আরআইপি