ফতুল্লায় বজ্রপাতে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১২ এএম, ১৩ মে ২০১৬
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বজ্রপাতে বান্টি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে আরো দুই শিশু। নিহত বান্টি কিশোরগঞ্জের নিকলী সুজানগর গ্রামের মৃত. মইনুদ্দিনের ছেলে।

শুক্রবার বিকেলে ফতুল্লা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে শিশু নিহত হওয়ার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আহতরা হলো, শাহজাহান (১২) ও শামীম (১০)।

নিহত বান্টির মা সুজনা বেগম জানান, বান্টিসহ অন্যান্যদের নিয়ে তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় আজিজ মিয়ার বাড়িতে ভাড়া থেকে ইট ভাঙার কাজ করে। তার দুই ছেলে এক বোনের মধ্যে বান্টি মেজ। বিকেল সাড়ে ৩টায় রেলস্টেশন এলাকায় বাড়ির পাশে বান্টি, শাহজাহান, শামীমসহ কয়েকজন খেলা করছিল। এমন সময় বজ্রপাতে তিন শিশু মাটিতে শুয়ে পড়ে। এদের মধ্যে ঘটনাস্থলেই বান্টির মৃত্যু হয়। আর দুইজনের মধ্যে শাহজাহানকে শহরের খানপুর ৩০০ শয্যা ও শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাহাদত হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।