সোনারগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ৬


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৭ মে ২০১৬
প্রতীকী ছবি

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সাড়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালি থানার কুতুবখালী গ্রামের সাজউদুল্লাহের ছেলে আশিকুর রহমান, কক্সবাজারের বলারপাড়া গ্রামের মৃত মুকবুলের স্ত্রী আনোয়ারা বেগম, মুন্সিগঞ্জের লৌহজং থানার নূরপুর গ্রামের বাবুল মিয়া, মনোয়ারা ও হালিমা আক্তার এবং সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এলাকার আ. কালামের ছেলে মো. রিপন।

সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিস এলাকার মীর কবীর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মীর কবীর হোসেনের ভাড়াটিয়া বাবুল মিয়া, মনোয়ারা ও হালিমা আক্তারকে ৫শ’ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পরে তাদের স্বীকারোক্তিতে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিছ ইয়াবাসহ আশিকুর রহমান ও আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। এছাড়া অপর আরেকটি অভিযানে এক কেজি গাঁজাসহ রিপনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।