২০০ অসহায় শিশুকে ইফতার সামগ্রী দিলো ‘ওয়ান্ডার কেক’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৫ মার্চ ২০২৬
রাজধানীর সাতারকুলের একটি বিদ্যালয়ের ২০০ শিশুকে ইফতার সামগ্রী দিয়েছে ‘ওয়ান্ডার কেক’/ছবি সংগৃহীত

রাজধানীর সাতারকুলে অবস্থিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ অসহায় ও হতদরিদ্র শিশুকে ইফতার সামগ্রী দিয়েছে জনপ্রিয় কেক ব্র্যান্ড ‘ওয়ান্ডার কেক’।

বুধবার (৪ মার্চ) ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের মাধ্যমে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের পাশাপাশি এসব শিশুর মাঝে ওয়ান্ডার কেকের পণ্য উপহার দেওয়া হয়।

jagonews24

এ বিষয়ে ওয়ান্ডার কেকের হেড অব মার্কেটিং এএসএম বোরহান উদ্দিন চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা সবসময় হতদরিদ্র ও এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা করি। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করতেই এই বিশেষ ইফতার আয়োজন করা হয়েছে।

ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন চাইন্ড ওয়েলফেয়ার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আল নাইম বলেন, আমরা সারাদেশে হতদরিদ্র ও এতিম শিশুদের জন্য ১৫টি স্কুল পরিচালনা করছি। এসব শিক্ষার্থীর পড়াশোনার খরচ, স্কুলের ইউনিফর্মসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে তাদের ভবিষ্যৎ গঠনে কাজ করছি। আমরা আশা করছি, ওয়ান্ডার কেক ভবিষ্যতেও এসব অসহায় শিশুদের পাশে থাকবে।

jagonews24

অনুষ্ঠানে ওয়ান্ডার কেকের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল, ইভেন্ট ম্যানেজার ওয়ালিদুর রহমান এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সাইফুদ্দিন মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।