অস্থিরতায় প্রাণ পাচ্ছে না বাণিজ্য মেলা


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

রাজনৈতিক অস্থিরতায় এক সপ্তাহ কেটে গেলেও প্রাণ পাচ্ছে না বাণিজ্য মেলা। এ কারণে ক্রেতার অনুপস্থিতিতে হতাশ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে তারা দ্রুত আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যার তাগিদ দিয়েছেন।

জামাতের ডাকা হরতালের মধ্যে গত ১ জানুয়ারি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু, তারপর থেকে একের পর এক রাজনৈতিক কর্মসূচিতে ক্রেতারা মেলা যাচ্ছেন না বললেই চলে।

বুধবার সরেজমিনে মেলা ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র মিলেছে। যদিও অব্যাহত হরতালের চিত্র বুধবার অনেকটা ঢিলেঢালা।

মেলা প্রাঙ্গন ঘুরে ক্রেতার দেখা মেলেনি বললেই চলে। মূলত জরুরি প্রয়োজন এবং অফিস আদালতে যোগ দেওয়া ছাড়া নগরের মানুষ বাইরে খুব বের হচ্ছে না। যদিও শঙ্কার মধ্যেও বৃহস্পতিবার ব্যস্ততা ছিলো চোখে পড়ার মতো।

একটি ক্রোকারিজের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন সুমনা জেসমিন। তিনি জাগোনিউজকে বলেন, গত সাত দিন কাজ করছি। দেশের যে পরিস্থিতি তাতে মেলা এবার আর জমবে কিনা। মানুষ ভয়ে কেনা কাটা করতে বের হবে না। আমরা না হয়, চাকরি করছি। কিন্তু অন্যরা কেন আসবেন।

তিনি বলেন, মেলায় অংশ নিয়ে হতাশ এবার আমরা। এখন দেখা যাক, আগামী শুক্রবার মেলা জমে কিনা। তাছাড়া তো আর কোন উপায় নেই।

এদিকে, ক্রেতাদের হাক ডাক না থাকাতে বিক্রেতাদের গল্প আর অলস সময় পার করতে দেখা গেছে। তারাও যেন জিমিয়ে পড়েছেন।    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।