জ্বালানি সরবরাহ নিশ্চিতে ৩ লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ এএম, ২৭ মার্চ ২০২৬
ফাইল ছবি

 

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থির বৈশ্বিক পরিস্থিতিতে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়।  

জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট মোকাবিলায় জরুরিভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি পৃথক প্রতিষ্ঠানের কাছ থেকে ডিজেল কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে, এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন EN590 (10 PPM) মানের ডিজেল এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে ২ লাখ মেট্রিক টন EN590 EURO-5 (10 PPM) মানের ডিজেল আমদানি করা হবে।

এমএএস/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।