ডিএসইর এটিবিতে ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ডের লেনদেন শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১২ মে ২০২৬
সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড তালিকাভুক্তির লক্ষ্যে চুক্তি সই করে ডিএসই ও ব্র্যাক ব্যাংক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) প্ল্যাটফর্মে ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’র লেনদেন শুরু হয়েছে। এতে দেশের পুঁজিবাজারে বন্ডভিত্তিক বিনিয়োগ সম্প্রসারণে নতুন একটি মাইলফলক যুক্ত হলো বলে মনে করছে ডিএসই।   

বন্ডটি তালিকাভুক্তির লক্ষ্যে চুক্তি সই করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ব্র্যাক ব্যাংক পিএলসি। মঙ্গলবার (১২ মে) ডিএসই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তালিকাভুক্তিকরণ চুক্তি সই হয়।   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন
অর্থনৈতিক সেক্টরে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী 
লাল পর্দায় বন্দি শেয়ারবাজার, বাড়ছে হতাশা 

এছাড়া বন্ডটির লিড অ্যারেঞ্জার ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।  

ডিএসই থেকে জানানো হয়েছে, ‘ব্র্যাক ব্যাংক সেকেন্ড সাবঅর্ডিনেটেড বন্ড’ তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড প্ল্যাটফর্মে তালিকাভুক্ত বন্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮টিতে। পাশাপাশি বর্তমানে প্ল্যাটফর্মটিতে একটি ইক্যুইটিও তালিকাভুক্ত রয়েছে।  

এমএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।