মিডল্যান্ড ব্যাংকের ১৭৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০২ এপ্রিল ২০২৬
মঙ্গলবার (৩১ মার্চ) মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে/ছবি সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য মাস্টার আবুল কাশেম, রেজাউল করিম, এ.কে.এম. বদিউল আলম, হাফিজুর রহমান সরকার, ড. মোস্তাফিজুর রহমান, শাহনাজ পারভীন, মোহাম্মদ জামাল উল্লাহ, আলহাজ মোহাম্মদ হেলাল মিয়া, স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী এবং এমডি ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং বোর্ডের অন্যান্য সদস্য ব্যাংকের নবনিযুক্ত এমডি ও সিইও ইমতিয়াজ ইউ. আহমেদকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে স্বাগত জানান।

বোর্ড সভায় ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।